ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় গাছ পড়ে সিলেট-আখাউড়া রেলপথে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমের পর হঠাৎ একটি গাছ রেলপথের ওপর পড়ে। এতে শ্রীমঙ্গল স্টেশনে সিলেট অভিমুখী সুরমা মেইল, সাতগাঁও স্টেশনে জালালাবাদ এক্সপ্রেস, রশীদপুর স্টেশনে কুশিয়ারা এক্সপ্রেস ও শমশেরনগর স্টেশনে আখাউড়া অভিমুখী ডেমু ট্রেন আটকা পড়ে।