প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ছয় ঘণ্টা বন্ধ ছিল। গতকাল শনিবার জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর স্টেশনের উত্তরে মাইজপাড়া এলাকায় রেললাইনের ওপর একটি মালবোঝাই লরি বিকল হয়ে পড়ে। এ ঘটনার পর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ছয় ঘণ্টা এই পথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। ওই রেল লাইনে চলাচলকারী কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনে আটকে পড়লে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সূত্র জানায়, ঢাকা থেকে গাজীপুরের শ্রীপুরের বরমী বাজার যাওয়ার পথে সিমেন্টবাহী লরিটির ইঞ্জিন রেললাইনের ওপর বিকল হয়ে যায়। এতে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বস্তা ও লরি সরিয়ে রেললাইন সচল করা হয়।