বাংলাদেশ রেলওয়ের মৌলভীবাজার জেলার কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনর্বাসন প্রকল্প একনেকের সভায় অনুমোদিত হয়েছে। প্রায় নয় বছর আগে রেললাইনটি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। রেললাইন চালুর দাবিতে এলাকাবাসী সেই সময় থেকে স্থানীয়ভাবে আন্দোলন করে আসছে।রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্প পাস হয়েছে। এতে রেললাইন পুনর্নির্মাণ, রেলস্টেশনের ভবন সংস্কার, সিগন্যালিং ব্যবস্থার উন্নতিসহ ৪২ কিলোমিটার দীর্ঘ কুলাউড়া-শাহবাজপুর রেললাইন আধুনিকায়নের লক্ষ্যে ১১৭ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। রেললাইন সংস্কারের অভাবে ঘন ঘন দুর্ঘটনার কারণে রেলওয়ে কর্তৃপক্ষ ২০০২ সালের ৭ জুলাই কুলাউড়া-শাহবাজপুর রেলপথে চলাচলকারী ট্রেন বন্ধ করে দেয়।বড়লেখা পৌরসভার মেয়র ফখরুল ইসলাম গতকাল শনিবার বলেন, ‘যত তাড়াতাড়ি চালু হয়, মানুষের উপকার হবে। কারণ সড়কপথ ভালো নয়। পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে ভাড়া বেশি পড়ছে। তাই খুচরা বাজারে পণ্যের দাম বেশি হচ্ছে।’মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ীর একাংশ) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন গতকাল বলেন, ‘ট্রেন চালুর জন্য ১৩ সেপ্টেম্বর একনেকের সভায় ১১৭ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে।