ট্রেন চালুর দাবিতে মাধবপুরে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া-সিলেট রুটে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন আবার চালুর দাবিতে গতকাল রোববার হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ট্রেনটি চালু করা না হলে আখাউড়া-সিলেট রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে বক্তারা। গতকাল রোববার হবিগঞ্জের মাধবপুরের মনতলা রেলস্টেশন প্লাটফর্মসংলগ্ন রেলক্রসিংয়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদ আয়োজিত সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।