ট্রেন ছাড়তে দেরি হওয়ায় বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে দেরিতে ট্রেন ছাড়ায় গতকাল বৃহস্পতিবার সকালে সাধারণ যাত্রীরা রেলস্টেশনে বিক্ষোভ করেছে। ইঞ্জিন-সংকটের কারণে কিছু ট্রেন সম্প্রতি নির্ধারিত সময়ের তিন থেকে পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়ায় নিয়মিত যাত্রীদের মধ্যে সৃষ্ট ক্ষোভ থেকে এ বিক্ষোভ হয় বলে জানা গেছে।জানা যায়, গতকাল সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সকাল সোয়া আটটায় ছেড়ে যাওয়ার কথা ছিল। লাইনে ট্রেন দেওয়ার পর যাত্রীরা ট্রেনেও ওঠে। কিন্তু ইঞ্জিনের অভাবে ট্রেনটি ছাড়া হচ্ছিল না। সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীরা ট্রেন থেকে নেমে স্টেশনে বিক্ষোভ এবং স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে তাঁকে ঘেরাও করে। পরে একটি ইঞ্জিন এনে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর বেলা ১১টায় ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যায়।