ট্রেন-ট্রাক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-রাজশাহী রেলসড়কে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে বালুভর্তি একটি ট্রাক রেললাইন অতিক্রম করছিল। সে সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের গর্তে ছিটকে পড়ে। এতে ট্রাক ও ট্রেনের তিন আরোহী আহত হন। জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে।