ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাকসাম-নোয়াখালী রেলপথে দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণ হোম সিগন্যালের কাছে একটি অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টরের চালক আবদুর রহিম (৩০) নিহত হয়েছেন। লাকসাম পৌর শহরের বাংলাদেশ ফ্লাওয়ার মিলসে প্রবেশপথের লেভেল ক্রসিংটিতে গতকাল সোমবার ভোর সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে।