ট্রেন থেকে টিটিইকে ফেলে দিল দুর্বৃত্তরা গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর ট্রেন সিল্কসিটির টিটিই (টিকিট পরীক্ষক) নজরুল ইসলামকে গতকাল শুক্রবার রাতে দুর্বৃত্তরা ট্রেন থেকে ফেলে দিয়েছে। গতকাল রাত সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার চলছিল।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন ও রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি স্টেশনের মাঝখানে নজরুলকে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পরের ট্রেন মহানন্দায় তুলে দেন। এরপর নজরুল রাত ১০টার দিকে রাজশাহী এসে পৌঁছান। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রথম আলোকে জানান, নজরুলের একটি হাত ভেঙে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। তাঁর অস্ত্রোপচার চলছে।