ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ভৈরব রেলওয়ে স্টেশনের নিকটবর্তী সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যাত্রীর নাম সোহাগ মিয়া (২৮)। তাঁর বাড়ি ভৈরব উপজেলার আগানগর গ্রামে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ভৈরব রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের ভাষ্যমতে, গতকাল সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রমকালে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে সোহাগ মিয়া ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সোহাগের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।