ট্রেন থেকে পড়ে চিকিৎসা সহকারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর রেলস্টেশনের পাশে থাকা সাইনবোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে শাহিন উদ্দীন (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শাহিন রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া দক্ষিণপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার একটি বেসরকারি সংস্থায় চিকিৎসা সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়ার সান্তাহার রেলওয়ে জিআরপি সূত্রে জানা গেছে, রোববার সকালে শাহিন রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর ট্রেনে করে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। ট্রেনটি রানীনগর স্টেশন পার হওয়ার সময় স্টেশনের উত্তর পাশে থাকা সাইনবোর্ডের সঙ্গে শাহিন উদ্দীন ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।