ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে ট্রেন থেকে পড়ে আহত অজ্ঞাতনামা (৮) এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জানা যায়, শুক্রবার দুপুরে রানীনগরের গোনা গ্রামে রেললাইনের পাশে ওই শিশুটি অচেতন অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরপর নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।