ট্রেন থেকে ফেলে তিনজনকে হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলার রেললাইনের পাশ থেকে তিনটি লাশ উদ্ধারের ঘটনায় রেলওয়ে পুলিশ মামলা করেছে। এতে ১০-১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলার জয়দেবপুর-রাজশাহী রেললাইনের পাশ থেকে গত সোমবার সকালে তিন ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া মো. সুমন হোসেন (৩০) নামের আরও ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ডাকাতিতে বাধা দেওয়ায় ওই চারজনকে রোববার রাতে ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জয়দেবপুর জংশনের পুলিশ ক্যাম্পের এএসআই মো. দাদন মিয়া বাদী হয়ে সোমবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় হত্যাসহ ডাকাতির অভিযোগে মামলাটি করেন।
কমলাপুর রেলওয়ে থানার এএসআই রেজাউল ইসলাম জানান, এখন পর্যন্ত নিহত তিন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।