ট্রেন দুটির মান এক, ভাড়া ভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে লোকাল ট্রেনের পাশাপাশি দুটি এক্সপ্রেস ট্রেন কমিউটার ও দোলনচাঁপা যাতায়াত করে। এক্সপ্রেস ট্রেন দুটির সুযোগ-সুবিধা একই ধরনের। কিন্তু ন্যূনতম ভাড়া দুই রকম হওয়ায় দোলনচাঁপার বেশির ভাগ যাত্রী টিকিট না নিয়ে পরিদর্শককে (টিটি) নগদ পাঁচ-দশ টাকা দিয়ে অবাধে যাতায়াত করছেন। যাত্রীরা অভিযোগ করেন, বদরগঞ্জ থেকে রংপুরের দূরত্ব ২৩ কিলোমিটার। এ পথে কমিউটারের ভাড়া ১৫ এবং দোলনচাঁপার ভাড়া ৩০ টাকা। দিনাজপুর থেকে বদরগঞ্জ হয়ে কাউনিয়ার দূরত্ব ৫৭ কিলোমিটার হলেও ভাড়া একই। বদরগঞ্জ রেলস্টেশনের মাস্টার আবদুল বারী তালুকদার (সদ্য বদলি হওয়া) বলেন, ‘শুনেছি কতিপয় টিটি এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়ে থাকেন।’ রেলওয়ের রাজশাহীর প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক আবদুল আউয়াল ভূঁইয়া বলেন, ‘বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’