ট্রেন দুর্ঘটনা নাশকতা কি না এখনো স্পষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল সংসদে এক বিবৃতিতে বলেছেন, নরসিংদীর ট্রেন দুর্ঘটনা নাশকতা কি না, তা এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে বিষয়টি তদন্ত করে দেখার জন্য তদন্ত কমিটি করা হয়েছে।নরসিংদীর সাংসদ জহিরুল হক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার চিত্র তুলে ধরে এ ব্যাপারে যোগাযোগমন্ত্রীর বক্তব্য দাবি করেন।যোগাযোগমন্ত্রী বলেন, ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় সাতজন নিহত ও ২৯ জন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ২৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, রেলওয়ের নিয়ম অনুসারে হতাহত ব্যক্তিদের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা দেওয়া হবে। এর বাইরেও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।এ আলোচনা শেষে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, গভীর সমুদ্রে বাংলাদেশের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন। তিনি এ ব্যাপারে নৌপরিবহনমন্ত্রীর বিবৃতি আহ্বান করেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এ ধরনের জাহাজ ছিনতাইয়ের ঘটনা বাংলাদেশের জন্য নতুন। সরকার বিষয়টির ওপর গভীরভাবে নজর রাখছে। তবে এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।