ট্রেন দেখে সেতু থেকে নদীতে ঝাঁপ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা নদীর ওপর রেলসেতু থেকে গতকাল বুধবার নদীতে ঝাঁপ দিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। ট্রেন আসছে দেখে উপায়ন্তর না দেখে তাঁরা নদীতে ঝাঁপ দেন বলে জানা গেছে। জানা গেছে, নোয়াখালীর চৌমুহনী থেকে একটি পরিবারের ১১ জন সদস্য কসবার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের মোহন মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। গতকাল ভোরে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হন। সালদা নদীর ওপর বিকল্প সেতু না থাকায় তাঁরা রেলসেতু দিয়ে হেঁটে নদী পার হচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে আশপাশে কিছু দেখা যাচ্ছিল না।

স্থানীয় ব্যক্তিরা বলেন, পরিবারটি রেলসেতু পার হওয়ার সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ডেমু ট্রেনটি চলে আসে। কুয়াশার কারণে তাঁরা ট্রেন দেখতে পাননি। পরিবারটির সাতজন সদস্য সেতু পার হতে পারলেও দুই নারীসহ চারজন সেতুর মাঝপথে আটকা পড়েন।