ট্রেন-বাস সংঘর্ষেএকজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে ট্রেন-বাস সংঘর্ষে একজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ময়মনসিংহ-জারিয়া রেলপথের পূর্বধলা উপজেলার জারিয়া বাজারের রেলক্রসিংয়ে বিরিশিরিগামী একটি বাস রেললাইনে ওপর কিছুটা উঠে পড়ে। এই সময়ে রেললাইন দিয়ে ময়মনসিংহগামী একটি ট্রেন আসছিল। ফলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসের সামনের অংশে প্রচণ্ড ধাক্কা লাগে। এ সময়ে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতপরিচয় এক কিশোর (১৫) পড়ে যায় এবং ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। অপরদিকে বাসের পাঁচজন যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত একজনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।