ট্রেন-বাসে ১৫ নভেম্বরের টিকিটের বেশি চাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনজনের সঙ্গে ঈদ করতে চাওয়া লোকজন ট্রেন ও বাসের টিকিট নিয়ে বিপাকে পড়েছে। কমলাপুর রেলস্টেশনেও গতকাল টিকিটের জন্য ঘরমুখো মানুষের ছোটাছুটি দেখা গেছে। ১৪ নভেম্বর যাত্রার অগ্রিম টিকিট দেওয়া হয়েছে গত মঙ্গলবার। গতকাল বুধবার দেওয়া হয় ১৫ নভেম্বরের টিকিট।রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বেশি চাহিদা ১৫ নভেম্বরের টিকিটের। এবার ১০ দিন আগে মোবাইল ফোনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মোবাইল ফোনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ১৫ নভেম্বরের টিকিট। আজ খুব বেশি গ্রাহক কমলাপুর বা অন্য স্টেশনের কাউন্টারে ওই দিনের টিকিট পাবে না।ট্রেন: রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে ঢাকা থেকে প্রতিদিন প্রায় ১৪ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা আছে। ৮ নভেম্বর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে স্টেশনে। গতকাল সকালে কমলাপুর স্টেশনে কথা হয় রাজশাহীর সিল্কসিটি ট্রেনের টিকিট নিতে আসা আল আমিনের সঙ্গে। তিনি অভিযোগ করেন, মুঠোফোনে ১০ দিন আগে টিকিট ছাড়া হলেও প্রক্রিয়াগত জটিলতায় তিনি টিকিট কিনতে পারেননি।রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, মুঠোফোনে ১০ দিন আগে টিকিট বিক্রি না করে স্টেশন ও মুঠোফোনে একই দিনে বিক্রি শুরু করলে এত সমস্যা হতো না। তিনি জানান, মুঠোফোনে বিক্রি হওয়া বেশির ভাগ টিকিটই ১৪-১৬ নভেম্বর যাত্রার এবং এর বড় অংশই রাজশাহী, লালমনিরহাট, দিনাজপুর ও চট্টগ্রামের ট্রেনগুলোর। তবে সিলেটের অনেক টিকিট এখনো অবিক্রীত রয়েছে।রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সৈয়দ জহিরুল হক প্রথম আলোকে বলেন, ১৫ নভেম্বরের টিকিটের খুব চাহিদা। রেলওয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করছে।বাস: গতকাল সায়েদাবাদ, গাবতলী বাস টার্মিনাল, কল্যাণপুর ও শ্যামলী ঘুরে দেখা গেছে, নামীদামি বাস কোম্পানিগুলোই অগ্রিম টিকিট বিক্রি করছে। সায়েদাবাদ, গাবতলী, কল্যাণপুর এলাকায় সোহাগ, শ্যামলী, হানিফ, গ্রিনলাইন, এসআর পরিবহনসহ বিভিন্ন কোম্পানির কাউন্টারে খোঁজ নিলে তাঁরা জানান, ১৪-১৬ নভেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের টিকিট শেষ।বিআরটিসি: আজ থেকে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঈদসেবা শুরু হবে। রাজধানীর মতিঝিল, কল্যাণপুর, জোয়ার সাহারা, মিরপুরসহ কয়েকটি ডিপো থেকে বিআরটিসির বাসের টিকিট পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।