প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকায় তিতাস কমিউটার ট্রেন বিকল হয়ে পড়ায় শহরের প্রধান সড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ভাদুঘর কুরুলিয়া রেলসেতু এলাকায় পৌঁছার পর এর দ্বিতীয় বগির চাকার যন্ত্রাংশ ভেঙে যায়। পরে বগিটি শিকল দিয়ে অন্য বগির সঙ্গে বেঁধে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের দিকে নেওয়া হচ্ছিল। কিন্তু সকাল সাড়ে সাতটার দিকে শহরের রেলগেট এলাকায় আসার পর বগিটি সম্পূর্ণ বিকল হয়ে যায়।