প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তৃতীয় দিন গতকাল সোমবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাটল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় গতকাল সকালের পরীক্ষা নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর শুরু হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকালে ‘সি-১’ ইউনিট (ব্যবসায় শিক্ষা), বেলা আড়াইটায় ‘সি-২’ ইউনিট (বিজ্ঞান) এবং ‘সি-৩’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর নাসিম হাসান প্রথম আলোকে বলেন, ‘ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সকাল সাড়ে সাতটার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন এক ঘণ্টা পর ক্যাম্পাসে এসে পৌঁছায়। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল সাড়ে ১০টার পরীক্ষা নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর ১১টার দিকে নেওয়া হয়।’