টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় গতকাল বুধবার দুপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে জাকারিয়া হাবিব নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।বেলা চারটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়ায় একটি পিকআপ ভ্যান উল্টে গেলে স্বপ্না (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় আটজন। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।কালীহাতিতে নিহত জাকারিয়ার বাড়ি পিরোজপুর জেলায়। তিনি বেসরকারি মুঠোফোন অপারেটর বাংলালিংকে কাজ করতেন।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী মিয়া বলেন, দুপুরে বাংলালিংকের একটি মাইক্রোবাস সল্লা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রকৌশলী জাকারিয়া হাবিব নিহত হন। আহত হন কুষ্টিয়া সদরের জনি মিয়া ও পটুয়াখালীর দুমকির মাসুদ। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।