ট্রেন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-আখাউড়া রেলপথে মৌলভীবাজারের কুলউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনে ঢোকার সময় গতকাল সোমবার সন্ধ্যায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেন বিলম্বে চলাচলের কারণে সোমবার সকালের পরিবর্তে বিকেলে সিলেট যাচ্ছিল।