ট্রেন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার সিঙ্গিয়া রেলস্টেশন এলাকায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল চলাচল আট ঘণ্টা বন্ধ থাকে। এ সময় যশোরে চারটি ট্রেনে আটকা পড়া কয়েক শ যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। লাইনচ্যুত বগি উদ্ধারের পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আঞ্চলিক পরিচালক ব্যবস্থাপক সরদার আবুল কালাম আজাদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।