প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে চাকা ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গতকাল বুধবার দুপুরে লাইনচ্যুত হয়েছে। এতে কোনো যাত্রী আহত হয়নি। রেলওয়ে সূত্রে জানা গেছে, নীলফামারী থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি বেলা সোয়া একটার দিকে রাজশাহী রেলস্টেশনে ঢুকতে গেলে ট্রেনের ‘চ’ বগির একটি চাকা ভেঙে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী কাজী মো. রফিকুল আলম বলেন, কী কারণে চাকা ভেঙেছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না।