প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শুক্রবার আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। ভৈরব স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার কার্যালয় সূত্র জানায়, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে সকাল ১০টায় ভৈরবে যাত্রাবিরতি দেয়। এরপর কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর স্টাটার পয়েন্ট এলাকায় (ট্রেন ছেড়ে যাওয়ার লাইন) ইঞ্জিনের দুটি বগি লাইনচ্যুত হয়। তখন ট্রেনটি ধীরগতিতে চলছিল। বুঝতে পেরে চালক ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করার পর দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।