প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জ এলাকায় গত শুক্রবার সকাল নয়টার দিকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে করে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাত ঘণ্টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সফিকুর রহমান বলেন, চট্রগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটির মাঝখানের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। বেলা সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি রেললাইন থেকে সরানোর পর ট্রেন পুনরায় চলাচল শুরু হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা