ট্রেন লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার লাকসাম জংশনের আউটার সংলগ্ন পেরুল এলাকায় গতকাল শুক্রবার বিকেলে সেনাবাহিনীর বিশেষ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে চার ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে।
রেল সূত্র জানায়, ঢাকা থেকে সেনাবাহিনীর বিশেষ ট্রেনটি সেনাসদস্যদের নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। বেলা ৩টা ৪৫ মিনিটে ট্রেনটি লাকসাম জংশনের কাছে পেরুল এলাকায় পেছন দিকের দুটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, লাকসাম থেকে উদ্ধারকারী ক্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।