ট্রেন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ১০ মিটার দূরে লাইনচ্যুত হয়েছে যাত্রীবাহী ট্রেন ‘রাজশাহী এক্সপ্রেস’। গতকাল শুক্রবার সকাল সাতটা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত একটি বগি উদ্ধার করা হয়। রাতে আরও একটি বগি উদ্ধার করা যাবে বলে আশা প্রকাশ করেন স্টেশনমাস্টার মনিরুল ইসলাম।