ট্রেন লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রামে রেল চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রেলওয়ে বাইপাস এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী কন্টেইনারবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া জংশনের ট্রেন নিয়ন্ত্রণকক্ষের কেবিন মাস্টার জসীম উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ট্রেনটির চারটি চাকা লাইন থেকে সরে গেছে। উদ্ধারকারী দল কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে।