ট্রেনই কেড়ে নিল জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন চলাচল নিয়েই দৈনন্দিন কাজকর্ম তাঁর। সেই ট্রেনই কেড়ে নিল জীবন। গতকাল শুক্রবার সকালে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার খয়রাত হোসেনের (৫৭) ট্রেনে কাটা লাশ পড়ে ছিল। নিহত খয়রাত হোসেন সৈয়দপুর স্টেশনসংলগ্ন গার্ডপাড়া মহল্লায় একটি রেল কোয়ার্টারে বসবাস করতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। স্ত্রী তাসকেবাতুন জানান, তিনি উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন ও দুবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল।সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার এ কে এম শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুইটা থেকে খয়রাত হোসেনের দায়িত্ব ছিল। তিনি কাজে নিষ্ঠাবান ছিলেন। তিনি আরও জানান, সকাল সাড়ে নয়টায় চিলাহাটি থেকে আসা রকেট মেইল ট্রেনটি সৈয়দপুর স্টেশনে এসে দাঁড়ায়। ওই ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায় নয়টা ৩৫ মিনিটে। এরপর পরই এক নম্বর প্ল্যাটফর্ম-সংলগ্ন রেলপথে খয়রাত হোসেনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা।এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে (জিআরপি) থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।