ট্রেনই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ দলের ডাকা টানা অবরোধে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনই একমাত্র ভরসা যাত্রীদের। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অবরোধের প্রথম দিন সকাল থেকে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের টিকিটের জন্য কাউন্টারে ছিল লম্বা সারি। টিকিট না পেলেও অনেক যাত্রীকে টিকিট ছাড়াই ট্রেনে যেতে দেখা গেছে।
সান্তাহার জংশন স্টেশনের স্টেশনমাস্টার নিজাম উদ্দীন জানান, মঙ্গলবার থেকে গতকাল বুধবার বেলা তিনটা পর্যন্ত দিনাজপুর, রংপুর ও নীলফামারী থেকে ঢাকাগামী আন্তনগর সব ট্রেন; খুলনা ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, রকেট, মেইল ও উত্তরা এক্সপ্রেস ট্রেন স্টেশন থেকে কোনো রকম বাধা ছাড়াই গন্তব্যে ছেড়ে গেছে।
এদিকে ট্রেনগুলোতে ভিড়ের কারণে জায়গা না পাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রী নওগাঁ শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা একরাম হোসেন বলেন, তিনি তাঁর অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন। কিন্তু ট্রেনের আসনসহ টিকিট পাননি।