ট্রেনার্স কনফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে চার দিনব্যাপী আঞ্চলিক ট্রেনার্স কনফারেন্স ও ১৯তম মাল্টিপারপাস ওয়ার্কশপ গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে শুরু হয়েছে। গতকাল শুক্রবার প্রধান অতিথি হিসেবে এ কনফারেন্স উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ। কনফারেন্সে সারা দেশ থেকে ৩৭ জন লিডার ট্রেনার, ২৪ জন সহকারী লিডার ট্রেনার ও অন্যান্য স্কাউট কর্মকর্তাসহ ৭০ জন স্কাউটার অংশগ্রহণ করছেন। কনফারেন্সে ২০১৪-২০১৫ সালের প্রশিক্ষণবিষয়ক কর্মসূচি মূল্যায়ন এবং ২০১৫-২০১৬ সালের উল্লিখিত কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন করা হবে। গাজীপুর প্রতিনিধি|