প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার গৌরীপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনটি বেলা দুইটার দিকে গৌরীপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ওই কিশোর দৌড়ে ট্রেনের ইঞ্জিনে ওঠার চেষ্টা করে। ওই সময় হাত ফসকে গেলে সে ট্রেনের নিচে পড়ে যায়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরের পরনে কালো রঙের শার্ট ও নীল রঙের জিনসের প্যান্ট ছিল। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আহাম্মেদ বলেন, নিহত কিশোরের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ অফিস