ট্রেনে কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। গতকাল শনিবার দুপুরে নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে চেক লুঙ্গি ও টি-শার্ট পরিহিত ওই ব্যক্তি কাশিয়াডাঙ্গা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় শিতলাই থেকে ছেড়ে আসা রাজশাহী স্টেশনমুখী একটি শাটল ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। রাজশাহী জিআরপি থানার ওসি আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী