প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে সদর উপজেলার ঝিনাই সেতুর কাছে গতকাল বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩২) মৃত্যু হয়েছে। জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির পরনে ছিল সবুজ শার্ট ও খয়েরি প্যান্ট। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।