প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা-মোমিনপুর রেলস্টেশনের মাঝামাঝি উত্তর আউটারে ঢাকা-কলকাতা পথের মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে৷ চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক খোরশেদ আলম জানান, যুবকটির গায়ে চেক হাফ হাতা জামা ও লুঙ্গি ছিল৷