ট্রেনে কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত রেলগেটে গতকাল মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে আবদুল বারী (৬৩) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়াভবেশ গ্রামে। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক আলী আকবর প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর ট্রেনে কাটা পড়েন আবদুল বারী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি রাজধানীর তেজগাঁও ইস্টার্ন হাউজিংয়ে পান্থছায়া আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর স্ত্রী রিজিয়া বারী মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে পরিবার তাঁর লাশ দাফনের জন্য নিয়ে গেছে।