ট্রেনে কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গত বুধবার ভোরে খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে খিলক্ষেত রেলগেট এলাকায় ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মফিজউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি চাঁদপুর উত্তর মতলব এলাকার ইসাক প্রধানের ছেলে। তিনি খিলক্ষেত কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মফিজউদ্দিন কাঁচামালের ব্যবসা করতেন। এদিকে কুড়িল বিশ্বরোডের জোয়ার সাহারা এলাকা থেকে ওই সময়ে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।