ট্রেনে কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সালাউদ্দিন আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ওসমান গণির ছেলে বলে জানা গেছে। ঢাকা রেলওয়ে থানা সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে মহাখালী রেলক্রসিংয়ে কমলাপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয়। পরে তাঁর কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়। সালাউদ্দিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।