ট্রেনে কাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটে গতকাল রোববার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক নারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। রেলপুলিশের (জিআরপি) এএসআই মো. আলমগীর বলেন, গতকাল বেলা ১১টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট রেলক্রসিংয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।