ট্রেনে কাটা ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাবু হোসেন (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রের ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কানুপুর নওদুয়ারী এলাকায় রেললাইনের ওপর থেকে লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।
বাবু আক্কেলপুর পৌর সদরের বিহারপুর মহল্লার মৃত সালামত আলীর ছেলে। সে স্থানীয় সোনামুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। বাবু ভ্যান চালিয়ে পড়াশোনা করত বলে এলাকাবাসী জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় রেললাইনের ওপর বাবুর লাশ পড়ে থাকার খবর পেয়ে তার পরিবারের সদস্যরা গিয়ে সেটি বাড়িতে নিয়ে যান। আক্কেলপুর থানার এসআই রেজাউল করিম বলেন, ঘটনাটি জিআরপি পুলিশের আওতায়। এ ব্যাপারে সান্তাহার জিআরপি পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।