ট্রেনে কাটা পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত মনির হোসেন (৩২) একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং গোপালপুর উপজেলার রানি গোপাল গ্রামের শামছুল হকের ছেলে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি হারেছ আলী জানান, দুপুর ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে জোকারচর রেলক্রসিং পার হওয়ার সময় মনির রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।  টাঙ্গাইল প্রতিনিধি