ট্রেনে কাটা পড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. শাহজাহান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, নিহত শাহজাহানের পরিবারের কেউ বেঁচে নেই। তিনি সীতাকুণ্ড রেল কলোনিতে তাঁর ছোট বোনের মেয়ের বাসায় থাকতেন। গতকাল সকালে রেলস্টেশন কবরস্থানে স্ত্রীর কবর জিয়ারত শেষে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।