ট্রেনে কাটা পড়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রেনে কাটা পড়ে মোমিন মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোমিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নারকেলবাগান এলাকার আবদুল মোনায়েমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলেন, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের পথ ধরে হাঁটছিলেন মোমিন। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে লন্ডনিব্রজ এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।