প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী মারা গেছেন৷ রেলওয়ে পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী একটি মেইল ট্রেন বাউসী রেলওয়ে স্টেশনের দক্ষিণে পৌঁছালে ট্রেনটির নিচে কাটা পড়েন অজ্ঞাতনামা ওই নারী৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ তাঁর বয়স আনুমানিক ৪২ বছর৷ সরিষাবাড়ী রেলওয়ে প্ুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে৷ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি