ট্রেনে কাটা পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (২২) এক যুবক নিহত হয়েছেন৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রেলস্টেশনটি অতিক্রম করছিল৷ এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক৷ পুলিশ তাঁর লাশ উদ্ধার করে জেলার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷