প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের মীরের কাপাসাটিয়া রেলসেতুর কাছে গতকাল শনিবার দুপুরে ট্রেনের নিচে কাটা পড়ে আবদুস সাত্তার (৫৫) নামের এক শ্রবণপ্রতিবন্ধী নিহত হয়েছেন। তিনি মধুখালী উপজেলা সদরের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের জহীরউদ্দীনের ছেলে। এলাকাবাসী জানান, আবদুস সাত্তার মাছ ধরার আধারের জন্য রেললাইনের পাশে একটি গাছ থেকে বল্লার চাক পাড়ছিলেন। এ সময় কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি সেখান দিয়ে যাওয়ার সময় আবদুস সাত্তারকে ধাক্কা দেয়।l