ট্রেনে কাটা পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল চালাবাজারে গত মঙ্গলবার দায়িত্ব পালনরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে আনসার সদস্য আবদুল মান্নান (৫০) মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার চালা শাহবাজপুর গ্রামে। তিনি কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক পদে ছিলেন। সিরাজগঞ্জ জিআরপি থানার (রেলওয়ে) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আবদুল মান্নান নাশকতা রোধে রাতের বেলায় আনসারের দায়িত্ব পালন করছিলেন। তিনিসহ চারজন মুঠোফোনে কথা বলতে বলতে লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে তিনি কাটা পড়েন। অন্যরা লাফ দিয়ে রক্ষা পান।