প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই মো. ওবায়দুল কবির জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ধীরাশ্রম স্টেশনের দুই কিলোমিটার দক্ষিণে একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। তাঁর পরনে ছিল পাঞ্জাবি ও লুঙ্গি।