ট্রেনে কাটা পড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে শরিফুল ইসলাম (৭) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথ পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় শিশুটির ডান পা কেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে াঠানো হয়েছে। গাজীপুর প্রতিনিধি|