ট্রেনে কাটা পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট রেললাইনের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিলাসেরপুল নামক স্থানে গতকাল রোববার সকালে ট্রেনে কাটা পড়ে শিপন মিয়া (২৭) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি সিলেটের ওসমানীনগর থানার রনাগলপুর গ্রামের জহির আলীর ছেলে। শ্রীমঙ্গল রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি ইফতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জালালাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।